১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা. সায়ীদ মেহবুব উল কাদির

চুয়াডাঙ্গার কৃতি সন্তান সহযোগী অধ্যাপক ডা. সায়ীদ মেহবুব উল কাদির জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন পেয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ‘অফথালমোলজি’ (চক্ষুরোগ) বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানটির অফথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।

ডা. সায়ীদ মেহবুব উল কাদির ইতোপূর্বে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অফথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক (ইনসিটু) হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলার’ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কর্মদিবসে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand released) হয়েছেন বলে গণ্য হবেন। অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডেটাবেজ থেকে ‘মুভ আউট’ এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার এই কৃতি সন্তান চিকিৎসাসেবার পাশাপাশি নিজ এলাকার মানুষের জন্যও দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। প্রতিবছর দুই ঈদসহ ছুটি পেলেই তিনি চুয়াডাঙ্গায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে থাকেন। এসব ক্যাম্পের মাধ্যমে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেন তিনি।

এ ছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ঈদে উপহারসামগ্রী বিতরণ এবং শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি নিয়মিতভাবে অংশ নিয়ে থাকেন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের নতুন দায়িত্বপ্রাপ্তিতে চুয়াডাঙ্গার চিকিৎসক মহল ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নেতাকর্মীদের উপস্থিতিই বলে দিচ্ছে চুয়াডাঙ্গায় বিএনপির প্রতি মানুষের ভালোবাসা : শরীফুজ্জামান শরীফ

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা. সায়ীদ মেহবুব উল কাদির

প্রকাশের সময় : ১০:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬