০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা শহরে দুজনকে কুপিয়ে জখম

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের ফেরিঘাট রোডে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে এ ঘটনার সুত্রপাত জানা যায়নি।

আহতদের নাম আমিরুল ও রুবেল। এরমধ্যে আমিরুলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল।

চুয়াডাঙ্গা সদর থানার দায়িত্বরত ডিউটি অফিসার রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজনকে কুপিয়ে জখমের ঘটনা প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত জানতে পুলিশের টিম কাজ করছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। দেশীয় অস্ত্রের আঘাতে আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার নামে নির্মিত ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ, তদন্তে দাবি

চুয়াডাঙ্গা শহরে দুজনকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১১:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫