০১:০০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে দুই পক্ষের সং ঘ র্ষে ৭ জন আ হ ত, একজনকে যশোরে রে ফা র্ড

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৫০৭ Views

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় বালি কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পৌর এলাকার পোস্ট অফিসপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন পোস্ট অফিস পাড়ার বিশারত আলীর ছেলে শফিকুল ইসলাম খোকা (৫০), তাঁর ছেলে ইমন (২৪) ও শিমুল (৩০)। অপর পক্ষের আহতরা হলেন বাঁকা কাউন্সিলপাড়ার রমজান আলীর ছেলে শফিক (৪৫), কুতুব (৩২), রফিকুল (৪০) এবং শফিক উদ্দীনের ছেলে রাকিব (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালি বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত হয়। একপর্যায়ে কথাকাটাকাটি তীব্র উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাঁশের লাঠি ও লোহার রড ব্যবহার করে পরস্পরকে আঘাত করা হয়। এতে কয়েকজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শফিকুল ইসলাম খোকার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, সংঘর্ষের ঘটনায় সোমবার রাত পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

‘সুদখোর-নেশাখোরদের মসজিদ কমিটিতে ঠাঁই দেওয়া যাবে না’; শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গার জীবননগরে দুই পক্ষের সং ঘ র্ষে ৭ জন আ হ ত, একজনকে যশোরে রে ফা র্ড

প্রকাশের সময় : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬