০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কৃতি সন্তান টরিকের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান

চুয়াডাঙ্গার কৃতি সন্তান এবং বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) অন্যতম সর্ববৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও স্বনামধন্য হোটেল সাহিদ প্যালেস ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন না।

তবে সম্প্রতি তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাহিদুজ্জামান টরিক নিজেই। তিনি বলেন, “আমার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই এবং আমি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। আমার নাম ব্যবহার করে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভুয়া আইডিগুলো খুলেছে বলে আমি ধারণা করছি। ভুয়া আইডি বা পেজকে সত্য মনে করে বিভ্রান্ত হবেন না।”

সাধারণ জনগণকে এই ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

সচেতন মহল মনে করছে, দেশের কৃতি সন্তান এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় যে নিরলস কাজ করছেন, তাঁর নাম ব্যবহার করে প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফেসবুক কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা আশা প্রকাশ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

চুয়াডাঙ্গার কৃতি সন্তান টরিকের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান

প্রকাশের সময় : ১২:৫৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫