চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে রুপালী ব্যাংকের মধ্যে থেকে প্রবাসীর স্ত্রীসহ হেলাল উদ্দিন নামের এক আনসার সদস্য হাতেনাতে আটকের ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।
শনিবার (০৩ মে) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান। তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ভুক্তভোগী নারী বাদি হয়ে এই আনসার সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন। এই মামলায় আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার (০৩ মে) বেলা ১১ টার দিকে মোমিনপুর রুপালী ব্যাংক শাখার মধ্যে থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা।
আরও পড়ুন
চুয়াডাঙ্গার মোমিনপুরে রুপালি ব্যাংকের মধ্যে থেকে নারীসহ আনসার সদস্য আটক
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ব্যাংকের গেটের সামনে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিষয়টি আরও রহস্যজনক মনে হয়। পরে ব্যাংকের ভিতরে প্রবেশ করে আনসার সদস্য হেলালসহ ওই নারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।
আটক নারী জানান, তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে হেলালের সঙ্গে তার ইমোতে যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রূপালী ব্যাংক শাখায় আসার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত ঘটে।
আনসার সদস্য হেলাল বলেন, ওই নারী আমার পূর্ব পরিচিত। সে ব্যাংকে টাকা আছে কিনা দেখতে চায়, তাই সে আমার সঙ্গে এসেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তিনি নিয়মবহির্ভুত কাজ করেছেন বলে জেনেছি। আমাদের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















