০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে পিটিয়ে জখম

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবা ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমাবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের রেলপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার, মৃত. বদর উদ্দিনের ছেলে মিলটু জোয়ার্দার (৬৫) ও তার ছেলে মাহেরুল কায়েস সিয়াম জোয়ার্দার (২৭)।

আহত মিল্টু জোয়ার্দার রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দীর্ঘদিন যাবত আমার বড় ভাই রমজান আলী জোয়ার্দার আমার দখলে থাকা এক কাঠা জমি দখল করার পাইতারা করে আসছে। এটা আমাদের পৈত্রিক জমি, তারও এখানে জমি আছে, তবে তার জমি পাশে। তিনি সেই জমি না নিয়ে সামনে আসতে চাই। এই বিরোধ নিয়ে কয়েকবার বৈঠক ও বসেছে। বৈঠকে সুরাহা না হওয়ায় আজ বিকালে বেশ কয়েকজনকে সাথে নিয়ে আমার ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। তখন আমি ও আমার ছেলে বাধা দিতে গেলে আমাদের ওপর বাশ শাবল ও ইট দিয়ে অতর্কিত হামলা করে। হামলায় আমি ও আমার ছেলে গুরুত্বর আহত হলে পরিবারের সদস্যরা আমাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন ।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি বলেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বৃদ্ধের অবস্থা খুব একটা গুরুত্বর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। সিয়াম জোয়ার্দারের মাথায় ও কপালে গুরুত্বর জখম থাকায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি বিস্তারিত খোঁজ নিয়ে জানাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে পিটিয়ে জখম

প্রকাশের সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫