১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুজব রটানো ব্যক্তিকে ছাড় নয় : পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় প্রতিমা ভাঙচুরের গুজব, পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা!

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়া বারোয়ারী দুর্গা মন্দির নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে পড়ে। ‘uttam div’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিমার ভাঙা হাতের ছবি পোস্ট করে দাবি করা হয়—মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছে। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়, শেয়ার হয় ‘৬৪ জেলা সনাতনী পরিবার’ নামের গ্রুপেও। কিন্তু প্রশাসনের তৎপরতায় দ্রুত প্রমাণিত হয়—সবই সাজানো গুজব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) সন্ধ্যার পর ফেইক আইডি থেকে গুজব ছড়ানো হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ ও সদর থানার ওসি খালেদুর রহমান ছুটে যান মন্দিরে। সেখানে গিয়ে তারা দেখেন, প্রতিমা অক্ষত এবং মন্দির একেবারেই নিরাপদ।

মন্দির কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার সাধুখা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের মন্দিরে কোনো প্রতিমা ভাঙচুর হয়নি। ফেসবুকে যে ছবি ছড়ানো হয়েছে, তা দুই বছর আগে এ ধরনের ঘটনা ঘটেছিল। সেই পুরোনো ছবি ব্যবহার করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। আমরা গুজবকারীদের দ্রুত সনাক্ত ও শাস্তির দাবি জানাচ্ছি।”

গুজবের জেরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ইউএনও এম. সাইফুল্লাহ, সদর থানার ওসি খালেদুর রহমান এবং পূজা উদযাপন পরিষদের নেতা হেমন্ত কুমার সিংহ রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মন্দির কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। তারা স্পষ্ট জানান—গুজবকারীদের ছাড় দেওয়া হবে না।

ইউএনও এম. সাইফুল্লাহ বলেন, “পুরোনো ছবি ব্যবহার করে অপচেষ্টা চালানো হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে মন্দির পরিদর্শন করেছি ও নিরাপত্তা জোরদার করেছি। তৃতীয় পক্ষ যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।”

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “গুজব ছড়িয়ে কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সবাইকে অনুরোধ করছি, বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকুন।”

এখন মন্দির এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

গুজব রটানো ব্যক্তিকে ছাড় নয় : পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় প্রতিমা ভাঙচুরের গুজব, পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা!

প্রকাশের সময় : ০২:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫