১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনকালে আটক, ইসলামপাড়ার বাঁধনকে ১ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের সময় মো. কামরুজ্জামান বাঁধন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (০৯ মে) বিকেলে ইসলামপাড়ার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. কামরুজ্জামান বাঁধন ইসলামপাড়া গ্রামের আলামিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান বাঁধনকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। এছাড়া নেশাগ্রস্থ অবস্থায় নিজ পিতা-মাতাকে মারধর করে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এসআই মো. লিটন হোসেন বলেন, নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় এবং সরঞ্জামসহ তাকে আটক করা হয়। এছাড়া নেশাগ্রস্থ অবস্থায় অসুস্থ বৃদ্ধ পিতা-্মাতাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তারা। পরে ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০টাকা জরিমানা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৬২ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনকালে আটক, ইসলামপাড়ার বাঁধনকে ১ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৭:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬