০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সন্তানদের জন্য ঈদে নতুন পোশাক না কেনায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, অত:পর…

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে অভিমানে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছেন বখতিয়ার নামের (২৭) এক রাজমিস্ত্রী।

বখতিয়ার হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের পশ্চিমপাড়ার ভ্যানচালক আইনাল হকের ছেলে।

পরিবারের দাবি, অভাবের সংসারে টাকার জন্য ছোট্ট দুই মেয়ের ঈদের কেনাকাটা না করায় স্ত্রী রিমির সঙ্গে মনোমালিন্য হয় রাজমিস্ত্রী বখতিয়ারের। এরপরই অভিমান করে সবার অগোচরে বিষপান করেন বখতিয়ার।

আজ শুক্রবার (০৬ জুন) বেলা ১১টার দিকে বাড়ির পাশ্ববর্তী মেহগনি বাগানে বিষপান করেন বখতিয়ার। এরপরই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ করে ওয়ার্ডে পাঠান।

রাজমিস্ত্রী বখতিয়ারের ফুফাতো ভাই মাসুদ রানা মুঠোফোনে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বখতিয়ার পেশায় রাজমিস্ত্রী। অভাবের সংসার তার। খুব কষ্ট করে সংসার চালায়। তার ছোট ছোট দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স ১১ বছর ও ছোট মেয়ের বয়স প্রায় চার বছর।

মাসুদ রানা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এবার ঈদে সন্তানদের জন্য নতুন কোন পোশাক কিনে দিতে পারেনি রাজমিস্ত্রী বাবা বখতিয়ার। এতে দুই এক কথায় স্ত্রী রিমির সঙ্গে রাজমিস্ত্রী স্বামী বখতিয়ারের মনোমালিন্য হয়। এরপরই স্ত্রীর উপর অভিমান করে সবার অগোচরে পাশ্ববর্তী মেহগনি বাগানে বিষপান করেন বখতিয়ার। পরে আমরা বিষয় জানতে পেরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, বখতিয়ারের পাকস্থলী ওয়াশ করে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় সন্তানদের জন্য ঈদে নতুন পোশাক না কেনায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, অত:পর…

প্রকাশের সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫