০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ৫ দফা দাবি বাস্তবায়নে চুয়াডাঙ্গায় স্বারকলিপি প্রদান

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেডসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক কামাল হোসেন অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রায় বংশী।

পাঁচ দফা দাবিগুলো হলো, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, সময়োপযোগী নিয়োগবিধিমালা প্রণয়ন এবং পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা, মন্ত্রণালয় থেকে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের শতভাগ বেতন–ভাতা প্রদান, অবসরকালীন সময়ে শতভাগ আনুতোষিক বা পারিবারিক পেনশন সুবিধা নিশ্চিত করা, স্থানীয় সরকার অধিদপ্তর গঠন।

স্বারকলিপি প্রদানের সময় জেলা শাখার সভাপতি এবং সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন, সেবা প্রদান ও স্থানীয় সরকার ব্যবস্থাকে সক্রিয় রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ তাঁদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রায় বংশী স্বারকলিপি গ্রহণ করে বলেন, দাবি-দাওয়া প্রধান উপদেষ্টার কাছে যথাযথভাবে পাঠানো হবে এবং প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

স্বারকলিপি প্রদানের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ৫ দফা দাবি বাস্তবায়নে চুয়াডাঙ্গায় স্বারকলিপি প্রদান

প্রকাশের সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫