০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পা দিয়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছিল সেমাইয়ের খামির, জরিমানা ৩ লাখ টাকা

Ada. Munna Telecom1

বগুড়ার কাহালু উপজেলায় একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখাহার এলাকায় অবস্থিত ভাই-ভাই লাচ্ছা সেমাই কারখানায় ভেজালবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

অভিযান চলাকালে কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পা দিয়ে মাড়িয়ে সেমাইয়ের খামির প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাথরুমের পাশের দুর্গন্ধযুক্ত স্থানে সেমাই সংরক্ষণ করতে দেখা যায়। উৎপাদনে পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার প্রতিনিধিরা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে র‌্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

পা দিয়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছিল সেমাইয়ের খামির, জরিমানা ৩ লাখ টাকা

প্রকাশের সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬