০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দূষণমুক্ত শহরের প্রত্যাশা : সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

শব্দ ও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ। ‘শব্দ ও বায়ুদূষণমুক্ত চুয়াডাঙ্গা চাই’ স্লোগানে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের পাশাপাশি ব্যবসায়ী নেতা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, শব্দ ও বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্রমেই উদ্বেগজনক হুমকি হয়ে উঠছে। এ থেকে সুরক্ষা পেতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধনে জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ বলেন, ‘শব্দ ও বায়ুদূষণ নীরবে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে। যানবাহনের হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দে মাইক ও সাউন্ডবক্স বাজানো, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং যত্রতত্র বর্জ্য পোড়ানোর কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এর প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্বাস্থ্যের ওপর।’

বসুন্ধরা শুভসংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও বক্তব্য দেন কালের কণ্ঠের প্রতিনিধি ও সংগঠনটির উপদেষ্টা জিসান আহমেদ। সভাপতির বক্তব্যে আ স ম আব্দুর রউফ বলেন, ‘দূষণ নিয়ন্ত্রণে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।’ সুস্থ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে শব্দ ও বায়ুদূষণের উৎসগুলো নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম, অর্থ সম্পাদক পলাশ কুমার সাহা, প্রচার-প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা রানা, দপ্তর সম্পাদক শেখ লিটন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সাকিব বিশ্বাস এবং ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি। এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী রাতুল হোসেন, আফনান, মনিরুল, এশা ও শরীফাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনায় ‘জ য় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িসহ ৩ স্থানে পে ট্র ল বো মা নিক্ষেপ

দূষণমুক্ত শহরের প্রত্যাশা : সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

প্রকাশের সময় : ০১:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬