০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বসতভিটার প্রবেশপথ বন্ধের অভিযোগ, সম্পত্তির হিস্যা ও নিরাপত্তা চেয়ে নারীর সংবাদ সম্মেলন

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫১৫ Views

স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অংশ বুঝে পাওয়া, সন্তানদের নিরাপত্তা এবং নিজ বসতভিটায় নির্বিঘ্নে বসবাসের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক নারী। বসতবাড়ির প্রবেশপথ বন্ধ করে দেওয়া, জমি দখলের চেষ্টা, চলাচলে বাধা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোছা. পারভিন আক্তার।

শনিবার (১৪ নভেম্বর) জীবননগর হোটেল থ্রি স্টারের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। পারভিন আক্তার উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাঠপাড়া গ্রামের প্রয়াত আনোয়ারুল কবিরের স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের শান্তি মিয়া (পিতা: মৃত রমজান আলী) তাঁর বাড়ির প্রবেশপথের সামনে বাঁশের রেলিং ও ইটের দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে তিনি ও তাঁর সন্তানরা নিজেদের বসতভিটায় স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তাঁকে অন্যত্র বসবাস করতে হচ্ছে।

পারভিনের অভিযোগ, তাঁদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ প্রায় ৪০ বছরের পুরোনো। স্বামী জীবিত থাকাকালে এ বিরোধ থাকলেও তাঁর মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এখন তাঁকে ও সন্তানদের স্বামীর রেখে যাওয়া জমির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় তাঁর চাচাতো দেবর ও বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পারভিন আক্তার আরও বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে একাধিকবার মারধর করা হয়েছে। সামাজিকভাবে হেয় করা, অপপ্রচার চালানো এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে তিনি প্রত্যাশিত বিচার পাননি বলে দাবি করেন।

জমির সীমানা নির্ধারণের উদ্যোগের বিষয়ে তিনি জানান, ইউনিয়ন পরিষদের আমিনের সহযোগিতায় জমি পরিমাপের চেষ্টা করেছিলেন। তবে প্রতিপক্ষ উপস্থিত না থাকায় তা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করেছেন। তাঁর ভাষ্য, আইনগত পদক্ষেপ নিতে গেলেও বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

পারভিন আক্তার বলেন, কারও সম্পত্তি দখল করা কিংবা কারও সঙ্গে প্রতিহিংসায় জড়ানো তাঁর উদ্দেশ্য নয়। তিনি কেবল স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য হিস্যা, সন্তানদের নিরাপত্তা এবং নিজেদের বসতভিটায় শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার চান।

সংবাদ সম্মেলনে তিনি বাড়ির প্রবেশপথ বন্ধের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ এবং অন্যায়ভাবে দখলের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বন্ধ করে দেওয়া প্রবেশপথ খুলে দেওয়া, মারধর ও নির্যাতনের অভিযোগ তদন্ত করে আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জাতীয় পর্যায়ে আবারও পুরস্কৃত চুয়াডাঙ্গার রোভার স্কাউট আল মুতাকাব্বির সাকিব

জীবননগরে বসতভিটার প্রবেশপথ বন্ধের অভিযোগ, সম্পত্তির হিস্যা ও নিরাপত্তা চেয়ে নারীর সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬