১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন

চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটসের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও কলেজ রোভার স্কাউটস গ্রুপের সভাপতি প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপ এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী, শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক জাহিদুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ এবং প্রভাষক ও ইউনিট লিডার আজিম হোসেন।

এছাড়াও চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার আল মুতাকাব্বির সাকিবসহ রোভার স্কাউটসের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ ও বিতরণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙ্গায় মোটর চুরির শেষ পরিণতি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন

চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটসের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৮:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬