০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আরিফ হোসেন: সন্ধান চেয়ে পরিবারের আকুতি

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়া থেকে নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম আরিফ হোসেন (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকার বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ায় তার দুলাভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন আরিফ হোসেন। সেখান থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, আরিফ হোসেন মানসিকভাবে অসুস্থ হওয়ায় তিনি নিজের পরিচয় বা ঠিকানা সঠিকভাবে জানাতে সক্ষম নাও হতে পারেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ ব্যক্তির স্বজনরা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। কেউ যদি আরিফ হোসেনের সন্ধান পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে ০১৪০১৭৬৩০২৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আরিফ হোসেন: সন্ধান চেয়ে পরিবারের আকুতি

চুয়াডাঙ্গা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আরিফ হোসেন: সন্ধান চেয়ে পরিবারের আকুতি

প্রকাশের সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬