চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মো. ইয়ামিন (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। এ সময় ইয়ামিনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক ইয়ামিন চুয়াডাঙ্গার দর্শনা থানার নেহালপুর গ্রামের মো. নবিনের ছেলে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















