০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে সর্বনাশের চেষ্টা, ইজিবাইকচালককে পিটিয়ে পুলিশে দিল স্থানীয়রা

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল হালিম (৪৫) নামের এক ইজিবাইক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃত ইজিবাইক চালক আব্দুল হালিম চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আমির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী সকালে প্রাইভেট পড়ে আব্দুল হালিমের ইজিবাইকে ওঠে। ইজিবাইক চালক আব্দুল হালিম ওই মেয়েটিকে বাড়ি না নামিয়ে সরোজগঞ্জে নিয়ে যায়। সেখানে নিয়ে স্কুলছাত্রীকে চা পান করান তিনি। পরে আবার ইজিবাইকে করে নিয়ে পাঁচমাইল নামক স্থানে পৌঁছালে নির্জন জায়গায় ইজিবাইক থামিয়ে ওই স্কুলছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন আব্দুল হালিম।

নির্দিষ্ট সময় বাড়ি না ফিরলে তার বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করতে থাকেন। এক পর্যায়ে রেল স্টেশনের কাছে ওই ইজিবাইকে মেয়েটিকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে মেয়েটির কাছ থেকে সবকিছু জানতে পেরে ইজিবাইক চালককে আটক করে মারধর শেষে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্কুলছাত্রীর মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলায় আসামি আব্দুল আলিমকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনায় ভাঙচুর-চাঁদাবাজি মামলায় পৌর যুবদল নেতা ব্রাইট গ্রেপ্তার, দল থেকেও হলেন বহিষ্কার

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে সর্বনাশের চেষ্টা, ইজিবাইকচালককে পিটিয়ে পুলিশে দিল স্থানীয়রা

প্রকাশের সময় : ১২:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪