০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম : পেশাদারত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান

পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চুয়াডাঙ্গায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশ, আবাসন, চিকিৎসাসেবা, পেশাগত নিরাপত্তা এবং দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে।

শনিবার (১৪ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

সভায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা চিহ্নিত করার পাশাপাশি তাঁদের সার্বিক সুযোগ-সুবিধা এবং কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। জনসাধারণের কাছে পুলিশি সেবা আরও সহজলভ্য ও জনবান্ধব করার বিষয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারত্ব ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাদানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যের কল্যাণ, পেশাগত নিরাপত্তা এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে জেলা পুলিশ সবসময় আন্তরিক। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে একটি দক্ষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), সব ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জাতীয় পর্যায়ে আবারও পুরস্কৃত চুয়াডাঙ্গার রোভার স্কাউট আল মুতাকাব্বির সাকিব

চুয়াডাঙ্গায় খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম : পেশাদারত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান

প্রকাশের সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬