১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এক রাতেই একাধিক বাড়িতে চোর চক্রের হানা, ৮ স্মার্টফোনসহ স্বর্ণালংকার লুট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া পূর্বপাড়ায় এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ধারাবাহিকভাবে কয়েকটি বাড়িতে চোরের হানা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ৮টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, স্বর্ণালংকার ও একটি ঘড়ি চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একপর্যায়ে বটিয়াপাড়া পূর্বপাড়ার হালিম, আশিক, রিপন ও মহাবুলসহ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা এসব বাড়িতে ঢুকে একাধিক মোবাইল ফোন নিয়ে যায়। এর মধ্যে ৮টি স্মার্টফোন ও ৩টি বাটন ফোন রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া একই এলাকার লিপনের বাড়ি থেকেও স্বর্ণালংকার ও একটি ঘড়ি চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, ওই বাড়ি থেকে ৩ জোড়া কানের দুল, একটি আংটি ও একটি ঘড়ি নিয়ে গেছে চোরেরা। একই এলাকায় মিঠুনের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একই রাতে পাশাপাশি একাধিক বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, রাতের আঁধারে সংঘবদ্ধভাবে এসব বাড়িতে প্রবেশ করে চোরেরা মালামাল নিয়ে গেছে। হঠাৎ একই এলাকায় একাধিক বাড়িতে চুরির ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় পড়েছেন স্থানীয়রা।

চুরির খবর পেয়ে কমলাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খোঁজখবর নেন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, বটিয়াপাড়া গ্রামে কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুরি যাওয়া মালামাল দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এক রাতেই একই এলাকায় একাধিক বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিরসনে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন তারা।

সুত্র – দৈনিক মাথাভাঙ্গা

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

‘সুদখোর-নেশাখোরদের মসজিদ কমিটিতে ঠাঁই দেওয়া যাবে না’; শরীফুজ্জামান শরীফ

আলমডাঙ্গায় এক রাতেই একাধিক বাড়িতে চোর চক্রের হানা, ৮ স্মার্টফোনসহ স্বর্ণালংকার লুট

প্রকাশের সময় : ০৮:৫০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬