০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

বিলে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে পড়ে ডুবে অনামিকা ও নাজনীন নামের দুই নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে এদূর্ঘটনা ঘটে।

ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বিলে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে পড়ে যায় তারা দুজন। স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দুজনের লাশ পাওয়া গেছে। অনামিকা ও নাজনীন সম্পর্কে ফুফু ও ভাতিজি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত অন্তত ৮

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

প্রকাশের সময় : ১১:১৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪