০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় গণসংযোগে হাসানুজ্জামান সজিব : ইনসাফ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন

চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাসানুজ্জামান সজিব বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দর্শনা রেলবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের হাতে হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন তিনি।

গণসংযোগে সংক্ষিপ্ত বক্তব্যে হাসানুজ্জামান সজিব বলেন, দেশের মানুষ এখন ন্যায়ভিত্তিক নেতৃত্ব ও কল্যাণমুখী রাজনীতির প্রত্যাশায় রয়েছে। দুর্নীতি মুক্ত প্রশাসন, নৈতিক সমাজ ব্যবস্থা, নাগরিক নিরাপত্তা ও প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে হাতপাখায় ভোট দিয়ে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করুন।

তিনি আরও বলেন, উন্নয়ন শুধুই রাস্তাঘাট বা স্থাপনা নির্মাণ নয়; মানুষের জানমাল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। জনগণই ক্ষমতার উৎস, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা মাঠে আছি।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শনা থানা শাখার সভাপতি ডা. কায়দার আলী, দর্শনা পৌর সভাপতি ক্বারী কামরুজ্জামান, পার–কৃষ্ণপুর মদনা ইউনিয়নের সেক্রেটারি জামসের আলীসহ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ওলামায়ে কেরাম এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেষে নেতৃবৃন্দ দর্শনাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

দর্শনায় গণসংযোগে হাসানুজ্জামান সজিব : ইনসাফ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন

প্রকাশের সময় : ০৮:১৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫