১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষার্থীদের মিলনমেলা ও বৃত্তি প্রদান

জেনজি প্রজন্মের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন আইনমন্ত্রী, চুয়াডাঙ্গার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঢাকায় উচ্চশিক্ষা গ্রহণরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন দৃঢ় করতে আয়োজন করা হয়েছে মিলনমেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার ৬৫০ শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে ২১৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।

বক্তব্যে তিনি অতীতের রাজনৈতিক দমন-পীড়নের প্রসঙ্গ তুলে বলেন, এরশাদকে পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করলেও ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তার চেয়েও নিকৃষ্ট ফ্যাসিস্ট তৈরি হবে, তা তারা বুঝতে পারেননি। ওই ১৬ বছরে গণতন্ত্র, ভোটাধিকার এবং দেশ ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল ‘ক্রস ফায়ার’। এ ছাড়া সাত শতাধিক সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন।

মন্ত্রী বলেন, এমন দুঃসময় থেকে দেশ, জাতি ও তাদের উদ্ধার করতে জেনজি প্রজন্ম যে ভূমিকা রেখেছে, সে জন্য তারা তরুণদের কাছে ঋণী।

তিনি আরও বলেন, ইতিহাসের জঘন্যতম অধ্যায় রচনা করা ব্যক্তিদের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ নেই। তারা গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে এবং নড়াইলে দুই সহযোদ্ধাকে হত্যা করেছে। জনগণের কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসনের পথ ধরে এগিয়ে যাবেন এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের মাধ্যমেই মোকাবিলা করবেন।

চুয়াডাঙ্গার মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, তারা যেন স্বপ্ন দেখেন এবং জেলার সূর্যসন্তানদের অনুসরণ করেন। যাদের ত্যাগ, মহিমা, শ্রম ও মেধার কারণে মানুষ চুয়াডাঙ্গাকে কুর্নিশ করে, তাদের আদর্শ অনুসরণ করতে হবে। বৃত্তিপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নোবেল ইসলাম সূর্য। সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিজনেস অব চেম্বারের প্রেসিডেন্ট সিআইপি মো. সাহিদুজ্জামান টরিক। সম্মানিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. অহিদুজ্জামান, ন্যাচারাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কে নূর-ই-শহীদ রানা, বঙ্গজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক মিথুন, আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়েত উল্লাহ, বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ এমএ আজহারুল ইসলাম, রয়েল এক্সপ্রেসের পরিচালক ও রয়েল ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুর রশীদ দীপু এবং চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. নাজমুল হক (মিন্টু), সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সামাদুল হাসান শান্ত, জাতীয় জাদুঘর অফিসার সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ শুভ, রিয়া টেক্সটাইল লিমিটেডের পরিচালক খন্দকার রিজন হোসেন এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল ‘আইডিয়াস হাব সেন্টার’। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ ১০২ জন শিক্ষার্থীর বৃত্তির ব্যবস্থা করেন।

প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মো. সাহিদুজ্জামান টরিক বলেন, ভালো উদ্যোগ বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা ও সংশয় সামনে আসে। অর্থের সংস্থান নিয়ে দুশ্চিন্তা অনেককে পিছিয়ে দেয়। তবে যারা এসব বাধা ও সংশয় অতিক্রম করতে পারেন, তারাই সফলতা অর্জন করেন।

তিনি বলেন, ঢাকায় থাকা জেলার শিক্ষার্থীদের বছরে অন্তত একবার একত্রিত করা তাদের দায়িত্ব ও অঙ্গীকার। জীবনে এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছেন, যাদের কাছ থেকে সব সময় সাহস ও প্রেরণা পান। বৃত্তির বিষয়ে শরীফকে বলেছিলেন, শিক্ষার্থীদের বৃত্তি দিতে হবে। ২০০ জনকে বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও শরীফ ১০২ জনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি রয়েল এক্সপ্রেস ৩০ জনকে বৃত্তি দিয়েছে। সব মিলিয়ে প্রায় ২১০ জনের বেশি শিক্ষার্থী এ বৃত্তির আওতায় আসবে বলে তিনি জানান।

নিজের দুই ছেলে সেজাদ ও সেজান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা উল্লেখ করে টরিক বলেন, সাহস নিয়ে উদ্যোগ না নিলে ভবিষ্যতে যোগ্য উত্তরসূরি তৈরি করা সম্ভব হবে না। উত্তরসূরি গড়ে তুলতে হবে নিজের পরিবার থেকেও।

বৃত্তি পাওয়া ও না পাওয়া—উভয় শ্রেণির শিক্ষার্থীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সংযোগ ও সম্পর্ক গড়ে তোলা জরুরি। যোগাযোগই বড় শক্তি; যার যোগাযোগ যত বিস্তৃত, তার শক্তি ও সুযোগও তত বেশি। শুধু পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, নিজের ভেতরের সামর্থ্য ও শক্তিকে চিনতে হবে। প্রত্যেকের মধ্যেই স্বতন্ত্র যোগ্যতা রয়েছে, কেউ অকেজো নয়। নিজের সক্ষমতা আবিষ্কার করে ভেতর থেকে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ঢাকায় অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের এক ছাতার নিচে আনতে পেরে তারা নতুন উদ্যোগে সফল হয়েছেন বলে মনে করছেন। শিক্ষার্থীরা যাতে নিজেদের সুবিধা-অসুবিধা ভাগাভাগি করতে পারে, একে অপরের পাশে দাঁড়ায় এবং সম্মিলিতভাবে সমস্যার সমাধানে এগিয়ে আসে, সে লক্ষ্যেই এ আয়োজন।

তিনি বলেন, উচ্চশিক্ষা গ্রহণের পর শুধু ব্যক্তিগত স্বার্থ নিয়ে ভাবলে হবে না; চুয়াডাঙ্গা ও জেলার মানুষের কথাও ভাবতে হবে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চুয়াডাঙ্গার মানুষ দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে সমন্বয় ও সম্মিলিত উদ্যোগ না থাকলে জেলার উন্নয়ন সম্ভব নয়।

শরীফুজ্জামান শরীফ শিক্ষার্থীদের চুয়াডাঙ্গা ও জেলার মানুষের জন্য কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, চলতি বছর থেকেই জেলা পরিষদের উদ্যোগে মেধার ভিত্তিতে ৭০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। শিক্ষা ও চিকিৎসার সহায়তা চেয়ে যারা আসেন, সাধ্যের মধ্যে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।

ভবিষ্যতে দেশের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করলেও চুয়াডাঙ্গাকে সঙ্গে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার আগে চুয়াডাঙ্গা। জেলার উন্নয়নে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আগামী দিনে আরও ঐক্যবদ্ধ হয়ে বড় সমস্যাগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।

আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক বলেন, কর্মজীবন গড়ে তোলার ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ সবচেয়ে জরুরি। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভাবতে হবে, সুন্দর কর্মজীবন গড়তে কী করা প্রয়োজন। সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে সামনে এগিয়ে যাওয়ার পথ ও করণীয় নির্ধারণ করা সহজ হয়।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার মানুষ হিসেবে সবাইকে জেলার নাম উজ্জ্বল করার চেষ্টা করতে হবে। পরিশ্রমী হলে যে কোনো ক্ষেত্রে কর্মজীবনে অনেক উঁচুতে পৌঁছানো সম্ভব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের মিলনমেলা ও বৃত্তি প্রদান

জেনজি প্রজন্মের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন আইনমন্ত্রী, চুয়াডাঙ্গার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশের সময় : ১০:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬