০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে একই পরিবারের চারজনকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর গ্রামের খালগাছা মাঠে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন, রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর নতুনপাড়ার মৃত ছেরেস্তারী মল্লিকের ছেলে রুস্তম মল্লিক (৬৫), তাঁর দুই ছেলে মোমিন মল্লিক (৪৩) ও সেলিম মল্লিক (৩৫) এবং নাতি মোমিনের ছেলে রাজু মল্লিক (১৯)।

আহত রুস্তম মল্লিক জানান, জমির আইল ও ভোগদখল নিয়ে তাঁর বোনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে সাতজন দেশীয় অস্ত্র নিয়ে মাঠে এসে তাঁর জমিতে আইল কাটতে থাকে। তিনি দলিল অনুযায়ী জমির ভাগ নেওয়ার কথা বললে উত্তেজিত হয়ে ওঠে প্রতিপক্ষ। রুস্তম বলেন, “আমি দলিল অনুযায়ী জমি দিতে রাজি ছিলাম। কিন্তু তারা বললো জমির ভোগ দিয়েই ভাগ নেবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মশিয়ার, গুলাপ, বকুল, নজু, রশিদ, রাজেল ও হবি মিলেই আমাদের উপর হামলা করে। কোদাল, দা আর লাঠি দিয়ে চারজনকে মারধর করে।

রুস্তমের ছেলে মোমিন মল্লিক বলেন, দুই ফুপুর জমি আমরা আলাদা আইলে দিয়ে দিয়েছি। কিন্তু ফুপাতো ভাইরা এখন মাঝের জমি নিতে চাইছে। আমরা তা দিতে রাজি না। এজন্যই তারা দলবদ্ধ হয়ে দা-কোদাল নিয়ে মাঠে এসে আমাদের আক্রমণ করে।” তিনি জানান, তাঁর বাবা ও ছোট ভাইকে মারধর করা হলে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা বলেন, চারজনকে আহত অবস্থায় ইমারজেন্সিতে আনা হয়। সবার শরীরে ধারালো অস্ত্র ও শক্ত লাঠি জাতীয় কোন কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। একজনের হাড় ভাঙার সম্ভাবনা থাকায় এক্স-রে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাটি আমি জেনেছি, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জীবননগরে একই পরিবারের চারজনকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

প্রকাশের সময় : ১০:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫