১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১১:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫০৩ Views

চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মো. নূর আলমসহ প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূর আলম বাদী হয়ে জীবননগর থানায় জিডিটি দায়ের করেন। জিডি নম্বর-১১৯৫, তারিখ ২৫ জুলাই ২০২৬।

জিডি সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে মো. নূর আলম ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, ‘নাশকতা’ নামে একটি অজ্ঞাতনামা ফেক ফেসবুক আইডি থেকে জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও সদস্যদের নিয়ে বিভ্রান্তিকর এবং মানহানিকর একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবুর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষে স্থানীয় ‘দ্যা রয়েল ক্যাফে’-তে আয়োজিত দোয়া মাহফিল ও সাধারণ সভার ছবি ব্যবহার করে ওই ফেক আইডি থেকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের ব্যক্তিগত ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূর আলম বলেন, “একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে আমার এবং জীবননগর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

জীবননগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

প্রকাশের সময় : ১১:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬