চুয়াডাঙ্গায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সদরের শঙ্করচন্দ্র ও নবগঠিত মাখালডাঙ্গা ইউপিতে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এদিন রাত ৯টায় শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন।
ফলাফলে নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ সাহা। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরশাদ উদ্দিন আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী।
অপরদিকে, শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মহিউল আলম। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিলুয়ার হোসেন অটো রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮১৯ ভোট।
শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন শেষ হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এখন পর্যন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















