ধারাবাহিক সাফল্যে নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের শিক্ষার্থী সুরাইয়া খাতুন। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
সুরাইয়া খাতুন মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-৫ পেয়েছেন তিনি।
পরপর দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনের মধ্য দিয়ে নিজের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছেন সুরাইয়া। তাঁর এ সাফল্যে পরিবার ও পরিচিতজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সুরাইয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের সুজন আলীর মেয়ে।
শিক্ষাজীবনের এ ধারাবাহিক সাফল্য ধরে রেখে ভবিষ্যতেও উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাঁর।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 















