০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের শীর্ষ মা দ ক ব্যবসায়ী হেলাল ৩০০ পিচ ই য়া বাসহ আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল (৪০) নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার ভগিরথপুর গ্রাম থেকে লক্ষ্মীপুরগামী একটি নির্মাণাধীন সেতুর ওপর থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক হেলাল চুয়াডাঙ্গা শহরতলি দৌলতদিয়াড় গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দামুড়হুদা মডেল থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রাম থেকে লক্ষ্মীপুরগামী নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালিয়ে হেলালকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) রাসেল মিয়া বলেন, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের শীর্ষ মা দ ক ব্যবসায়ী হেলাল ৩০০ পিচ ই য়া বাসহ আটক

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের শীর্ষ মা দ ক ব্যবসায়ী হেলাল ৩০০ পিচ ই য়া বাসহ আটক

প্রকাশের সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬