চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ মো. শহিদ পারভেজ (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় শহিদ পারভেজের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সাজাপ্রাপ্ত শহিদ পারভেজ চুয়াডাঙ্গা সদর উপজেলার সিঅ্যান্ডবি পাড়ার মো. নুর নবীর ছেলে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















