১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে তিন বছর বয়সী শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরীতে সাপের কামড়ে তানভির হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন চাঁদ ঢাকা রেডিও চুয়াডাঙ্গাকে শিশু তানভিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তানভির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের স্কুলপাড়ার দিনমজুর নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত ১ টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ শিশু তানভিরকে কামড় দেয়। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে সাপটি দেখতে পায়। পরে তানভিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন চাঁদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাতে ঘুমের মধ্যে শিশু তানভিরকে সাপের কামড় দিলে কিছুক্ষণ পর যন্ত্রণায় ছটফট করতে থাকে৷ পরে পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরের মধ্যে থাকা সাপটি মেরে ফেলে। এরপরই দ্রুত তানভিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে তানভির। সকালেই গ্রামে জানাযার নামায শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে পুলিশের সামনেই মাতলামি, বাগানপাড়ার টোটনকে ২ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে তিন বছর বয়সী শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪