০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পেঁপে বাগানে গরু যাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

Ada. Munna Telecom1

মঙ্গলবার (০১ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের পেতেলগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধ শফিকুল ইসলাম পীরপুর গ্রামের মণ্ডলপাড়ার মৃত. সবুর আলী মন্ডলের ছেলে।

আহত শফিকুল ইসলামের ভাই রেজাউল হক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার ভাই মাঠে গরু চড়াতে যান। এ সময় একটি গরু পার্শ্ববর্তী হাসাদের পেঁপে বাগানের মধ্যে চলে যায়। পরে বৃদ্ধ শফিকুল ইসলাম তার সাথেই একটি কিশোরকে পেঁপে বাগান থেকে গরুটি তাড়িয়ে নিয়ে আসতে বলেন। কিশোর পেয়ে বাগানে গেলে বাগান মালিক হাসাদ তাকে মারধর করে। কিশোরকে মারতে দেখে বৃদ্ধ শফিকুল ইসলাম প্রতিবাদ করলে তাকেও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে বাগান মালিক হাসাদ। এতে বৃদ্ধ শফিকুল ইসলামের দুই হাত ভেঙ্গে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এক্স-রে রিপোর্টের পর জানা যায় বৃদ্ধের দুই হাত-ই ভেঙ্গে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিষয়টি আমি জেনেছি। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় পেঁপে বাগানে গরু যাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ১১:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫