চুয়াডাঙ্গায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লামিয়া তাসফিয়া রজনী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমায়ের হাসান।
শুক্রবার (২৫ জুলাই) পৌর এলাকার শ্রমিক ভবনে ভোট গ্রহণ শুরু সম্পন্ন হয়।
নির্বাচনী কার্যক্রম শুরু হয় পরিচয়পর্ব ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত-আহত শিক্ষার্থীদের স্মরণে দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করেন সদস্য তাসলিম আল মাহমুদ।
গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ৪৮ জন ভোটার ভোট দিয়ে ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে।
এছাড়াও সহসভাপতি পদে নাবিলা ইসলাম, যুগ্ম সম্পাদক এস.এ. সাদিক বিন রহমান, সাংগঠনিক সম্পাদক শান্তনু ইসলাম অন্তু, শিশু সাংবাদিক (ছেলে) শাহরিয়ার আলম মালিক রাফিন, শিশু সাংবাদিক (মেয়ে) ইফফাত তাইয়েবা ইশারা, শিশু গবেষক (ছেলে) ইউসুফ আল শাফিন, শিশু গবেষক (মেয়ে) জেবা তাসনিয়া, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) মেজবাউর রহমান রনক ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) নীলিমা তাবাসসুম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এনসিটিএফ-এর সাবেক সদস্য অনিক রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক সাইফুল্লাহ সাদিক সৌরভ। নির্বাচন মনিটরিং ও ফলাফল দেখভাল করেন ফাহিম উদ্দিন মভিন। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ভিবিডি চুয়াডাঙ্গার সাবেক সভাপতি ও এনসিটিএফ-এর সাবেক শিশু গবেষক মুশফিকুর রহমান এবং সাবেক সদস্য মাহবুব ইসলাম আকাশ।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















