০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে ভুয়া লিগ্যাল নোটিশ পাঠালেন দুই এনজিও কর্মী, অত:পর…

আইনজীবী না হয়েও আইনজীবীর পরিচয় ব্যবহার করে ভুয়া লিগ্যাল নোটিশ পাঠানোর অভিযোগে চুয়াডাঙ্গায় আরডিআরএসের (বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)) দুই কর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন খাইরুল ইসলাম (৩৫) ও নাহিদ ইসলাম (৩২)। তাঁরা দুজনই আরডিআরএসের মুন্সিগঞ্জ শাখায় কর্মরত।

সোমবার (২ নভেম্বর) রাতে সদর থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে আইনজীবীর পরিচয় জালিয়াতি করে একটি লিগ্যাল নোটিশ পাঠানোর অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম আরডিআরএসের মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক এবং নাহিদ ইসলাম ওই শাখার হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ অনুযায়ী, তাঁরা দুজন পরস্পরের যোগসাজশে আইনজীবী না হয়েও নিজেদের আইনজীবী হিসেবে পরিচয় দেন। এ সময় অ্যাডভোকেট সেলিম রেজার নাম ব্যবহার করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকার সুজন আলীর স্ত্রী শাহিনুর খাতুনের কাছে রেজিস্ট্রি ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এজাহারে আরও বলা হয়েছে, আরডিআরএসের কর্মী হওয়া সত্ত্বেও তাঁরা প্রতারণার উদ্দেশ্যে একজন আইনজীবীর নাম ব্যবহার করে নোটিশটি প্রকৃত আইনজীবীর পাঠানো বলে উপস্থাপনের চেষ্টা করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ খাইরুল ইসলাম ও নাহিদ ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার সুরাইয়ার জোড়া সাফল্য, এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫

চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে ভুয়া লিগ্যাল নোটিশ পাঠালেন দুই এনজিও কর্মী, অত:পর…

প্রকাশের সময় : ০৭:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬