১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি, খান স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মুন্সিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, তদারকিমূলক অভিযানে দেখা যায় খান স্টোর নামক একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত ভোজ্য তেল (সয়াবিন) বিক্রি ও বাজারজাত করছিলেন। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মুক্তার হোসেন খানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয় ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি, খান স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬