১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা পৌর এনসিপির আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক আলাউদ্দীন, সদস্যসচিব আসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চুয়াডাঙ্গা পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে তিন মাসের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা আহ্বায়ক কমিটি। এতে মো. আলাউদ্দীনকে আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আসলাম হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা আহ্বায়ক কমিটির অনুমোদিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. ইনসান মণ্ডল, মো. মাসুদ রানা ও সুমাইয়া আক্তার। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. মুসফিকুর রহমান ও মো. রফিকুল ইসলামকে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মামুন অর রশিদ ও সামলা খাতুন। প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. একরামুল হক, মো. লিটন মিয়া, মো. মাসুম হোসেন, হালিমা খাতুন, মো. ইবনে হাসিব, মো. সাহিন হোসেন ও মো. লাভলু।

অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আহ্বায়ক মো. আলাউদ্দীন জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক কমিটির দায়িত্ব অর্পণের জন্য জেলা কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দল ও জনগণের কল্যাণে সততা এবং নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে চাই। চুয়াডাঙ্গাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সদস্যসচিব মো. আসলাম হোসেন বলেন, চুয়াডাঙ্গা পৌর এনসিপির সদস্যসচিব হিসেবে তাঁকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন। সংগঠনের আদর্শকে সামনে রেখে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার সুরাইয়ার জোড়া সাফল্য, এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫

চুয়াডাঙ্গা পৌর এনসিপির আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক আলাউদ্দীন, সদস্যসচিব আসলাম

প্রকাশের সময় : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬