০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম, রেফার্ড

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে স্থানীয় যুবক রাসেল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ব্রিজমোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আলমডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করে।

আহত রনি আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ফকিরপাড়ার মহিউদ্দিনের ছেলে।

আহত রনি জানান, মুন্সিগঞ্জ গোহাট সংলগ্ন সার বিক্রয়কেন্দ্রে সার নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাসেল তার সামনে দাঁড়ালে তিনি তাকে পেছনে যাওয়ার অনুরোধ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহামুদ রবিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রনি গুরুতর জখম হন। সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. তন্ময় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম, রেফার্ড

প্রকাশের সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫