০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ৮ বিঘা জমির পেঁপে-কলা ও কপি কেটে তছরুপ, কান্না থামছেনা কৃষক মোস্তফার

Ada. Munna Telecom1

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠে ২ বিঘা জমির পেঁপে, ৪ বিঘা কলা এবং ২ বিঘা জমির কপি কেটে তসরূপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ মে) দিবাগত রাতের কোন এক সময় মহাজনপুর গ্রামের গোলাম মোস্তফার জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক।

স্থানীয়রা জানান, মহাজনপুর গ্রামের ছহিতুল্লাহর ছেলে গোলাম মোস্তফা গ্রামের মাঠে ২ বিঘা জমিতে পেঁপে ৪ বিঘা জমিতে কলা এবং ২ বিঘা জমিতে গ্রীষ্মকালীন বাঁধা কপি আবাদ করেন। বর্তমানে কলার জমিতে কলারকান্দি পড়েছে, লাগানো পেঁপে গাছগুলোতে পেঁপে ধরা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে রাতের আঁধারে শত্রুতা করে জমির অধিকাংশ ফসল কেটে তসরুপ করে দুর্বৃত্তরা।

সকালে গোলাম মোস্তফা মাঠে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান সব ফসল মিলিয়ে আমার প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় ন্যায় বিচার আশা করছি।

এদিকে এই ঘটনার পর মুজিবনগর থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

মেহেরপুরে ৮ বিঘা জমির পেঁপে-কলা ও কপি কেটে তছরুপ, কান্না থামছেনা কৃষক মোস্তফার

প্রকাশের সময় : ১১:০০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪