১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রায় কোটি টাকার স্বর্ণসহ এক চোরাকারবারি আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে ৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত ব্যক্তি শ্রী সমর হালদার (২৭), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বারদী বিওপি’র একটি চৌকস আভিযানিক দল সীমান্ত এলাকার গোপনে অবস্থান নেয়। পরে সন্ধ্যার দিকে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। কিন্তু তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করা হলে তার কাছে থাকা সবুজ টেপ দিয়ে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪৫২ গ্রাম।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞতিতে জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় প্রায় কোটি টাকার স্বর্ণসহ এক চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ১২:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬