০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে সচিবালয়ে আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

Ada. Munna Telecom1

মধ্যরাতে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আজ (বুধবার) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে— সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী— আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

মধ্যরাতে সচিবালয়ে আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

প্রকাশের সময় : ০৩:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪