০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুলিশের গাড়ির ধাক্কায় আহত মাওলানা আবু জর ; আইসিইউতে স্থানান্তর

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় স্বনামধন্য মোবাইল ফোন বিক্রয়কেন্দ্র বাংলাদেশ টেলিকম প্লাস-এর ম্যানেজার মাওলানা আবু জর।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদর থানাধীন দৌলতদিয়াড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাওলানা আবু জর-এর বন্ধুমহল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার বিষয়ে বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন সরাসরি পুলিশের গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন। আবার কারও দাবি, প্রথমে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়ে পরে তাঁর মাথা পুলিশের গাড়িতে আঘাতপ্রাপ্ত হয়। তবে মাথায় আঘাত পুলিশের গাড়িতেই লেগেছে—এটি অনেকেই নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পুলিশের গাড়িটি দাঁড়ায়নি বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়রা মাওলানা আবু জরকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের পর আইসিইউতে স্থানান্তর করার কথা রয়েছে।

বাংলাদেশ টেলিকম প্লাস-এর স্বত্বাধিকারী রিপন হাসান বলেন, শুনেছি পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। মাথায় আঘাত পেয়েছে। এখনো তিনি আশঙ্কামুক্ত নন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হাসান বলেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর রোডে অন্যান্য থানা বা জেলার পুলিশের গাড়িও চলাচল করে। কোন থানার গাড়ি এ দুর্ঘটনায় জড়িত তা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

মাওলানা আবু জর-এর ঘনিষ্ঠরা জানিয়েছেন, বুধবার রাতে তিনি মার্কাজ থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। এছাড়া বন্ধুমহল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় পুলিশের গাড়ির ধাক্কায় আহত মাওলানা আবু জর ; আইসিইউতে স্থানান্তর

প্রকাশের সময় : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫