০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় শাহিনকে কুপিয়ে জখম, অবস্থা আশংকাজনক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে শাহিন বিশ্বাস (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শাহিন উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের স্কুলপাড়ার ওমর আলী বিশ্বাসের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।

হাউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রিকাত আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পূর্বে মারামারির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মাসুমের সঙ্গে পূর্ব বিরোধ চলে আসছিল শাহিন আলীর। এরই জের ধরে মঙ্গলবার সকালে কাজে যাওয়ার সময় শাহিনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মাসুম। রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে রাজশাহী রেফার্ড করেছেন চিকিৎসক।

শাহিনের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদের নাম্বারে একাধিকবার কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বে ভুট্টা শুকানোকে নিয়ে বিরোধ ছিল তাদের মধ্যে। এরই জের ধরে আজ সকালে শাহিনকে কুপিয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেছেন চিকিৎসক। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় শাহিনকে কুপিয়ে জখম, অবস্থা আশংকাজনক

প্রকাশের সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫