০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় রাতের আধারে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি : মাটি ভর্তি ট্রাক্টর জব্দ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি ভর্তি একটি অবৈধ ট্রাক্টর জব্দ করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে ফকিরপাড়া গ্রামের দিঘির মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা প্রথমে মাটি কাটার অনুমতি থাকার দাবি করলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। এদিকে জব্দকৃত ট্রাক্টরটি ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল, এমনকি স্থানীয় এক জনপ্রতিনিধির পক্ষ থেকেও তদবির চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, মাটি কাটার জন্য পূর্বে অনুমতি নেওয়া হয়েছিল, তবে সেই অনুমতির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উবায়দুর রহমান সাহেল জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি অবৈধ ট্রাক্টর জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের কাছ থেকে কাগজপত্র চাওয়া হলেও এখনো পর্যন্ত তারা কোনো বৈধ নথি উপস্থাপন করতে পারেনি। শর্ত ভঙ্গের কারণে তাদের মাটি কাটার অনুমতি বাতিলের প্রক্রিয়া নেওয়া হবে বলেও তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় রাতের আধারে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি : মাটি ভর্তি ট্রাক্টর জব্দ

প্রকাশের সময় : ০৩:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬