০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় পরীক্ষা দিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্র রাকিবের

নিহত কলেজছাত্র রাকিব হোসেন

Ada. Munna Telecom1

আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে টহ বাজার সংলগ্নস্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক-সহকারি চালক (হেলপার) পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

নিহত রাকিব দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের পুকুরপাড়ার মিলন হোসেনের ছেলে এবং দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিলেন।

আহত সাকিব চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মাঠপাড়ার সমির হোসেনের ছেলে। তিনিও একই কলেজের এইচএসসি পরিক্ষার্থী।

আরও পড়ুন

নিহত রাকিব তার মামার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে থাকতেন। সেখান থেকেই মোটরসাইকেলযোগে কলেজে যাতায়াত করতেন বলে জানা গেছে। দুই ভাই এক বোনের মধ্যে রাকিব ছিলেন মেজো।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, এক মোটরসাইকেলে রাকিব ও সাকিব দুজন আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজে পরিক্ষা দিতে যাচ্ছিলেন। দামুড়হুদার টহ বাজারের সামনে পৌছালে দ্রুতগতির ট্রাক ওয়ারটেক করার সময় সামনে থাকা একটি ভ্যানের পিছনে ধাক্কা লেগে পাকা রাস্তার উপর ছিটকে পড়েন তারা। এ সময় পিছন থেকে আসা দ্রুতগতির ট্রাকটি রাকিবের শরীরের উপর দিয়ে চলে যায়। সাকিব প্রাণে রক্ষা পেলেও ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা সাকিবকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে সদর হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা গেছে।

আরও পড়ুন

এদিকে, ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করলেও কৌশলে পালিয়ে যায় চালক ও হেলপার। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।

দামুড়হুদায় মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এক মোটরসাইকেলে দুজন ছিলেন। ট্রাক ওভারটেক করতে গিয়ে ভ্যানে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় তারা। পিছনে থাকা ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রাকিব। আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হতে পারে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে৷ ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় পরীক্ষা দিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্র রাকিবের

প্রকাশের সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪