০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে পিকআপ-ভ্যান সংঘর্ষে আহত নারীকে যশোরে রেফার্ড, চালক পলাতক

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৫৫ Views

চুয়াডাঙ্গার জীবননগরে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সালমা খাতুন (৪০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মিজু মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে জীবননগর-দর্শনা সড়কের মনোহরপুর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৯-৭৭৪৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হলে সালমা খাতুন মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে, যা তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক করে তোলে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি আটক করে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটকে চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

সিজারের পর সংক্রমণ, ফের অস্ত্রোপচার; ক্ষতিপূরণ না পেয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জীবননগরে পিকআপ-ভ্যান সংঘর্ষে আহত নারীকে যশোরে রেফার্ড, চালক পলাতক

প্রকাশের সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬