০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ছয়মাইলে দাঁড়িয়ে থাকা ভ্যানে অপর ভ্যানের ধাক্কা, বৃদ্ধ হাসপাতালে

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার সদরের ছয়মাইলে দুই পাখিভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো: শহিদুল ইসলাম (৬০) নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ছয়মাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহত শহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আরজান মন্ডলের ছেলে।

আহত শহিদুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমরা পাখিভ্যানযোগে ধান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলাম। এ সময় ছয়মাইলে পৌছালে বৃষ্টির জন্য রাস্তার একপাশে ভ্যানটি দাড় করিয়ে পলিথিন দিয়ে ধান ঢেকে দিচ্ছিলাম। ঠিক এ সময় আরেকটি পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আমি ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বৃদ্ধ শহিদুল ইসলামের দুই কান, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দিয়েছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গার ছয়মাইলে দাঁড়িয়ে থাকা ভ্যানে অপর ভ্যানের ধাক্কা, বৃদ্ধ হাসপাতালে

প্রকাশের সময় : ০১:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫