চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে গমির উদ্দিন (৬০) নামের এক যাত্রী আহতের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত গমির উদ্দিন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মৃত. হামেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক ঝিনাইদহ বাস টার্মিনালের কাছে পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে তিনি ইজিবাইকে যাত্রী হিসেবে থাকা বৃদ্ধ গমির উদ্দিন ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তিনি শঙ্কামুক্ত।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















