০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা সাইফুলকে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড

চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ে সাইফুল ইসলাম (৫৫) নামের এক যুবলীগ নেতা কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা সাইফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে দৌলতদিয়াড়ে বঙ্গজ লিমিটেড অটোমেটিক ব্রেড এণ্ড বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলামের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন

আহত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত. গোলাম সরওয়ারের ছেলে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

আহত সাইফুল ইসলামের চাচাতো ভাই রনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বেলা ১টার দিকে শুনতে পারি আমার চাচাতো ভাইকে কে বা কারা কুপিয়েছে। আমরা দ্রুত সদর হাসপাতালে এসে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওয়া দিয়েছি।

তিনি আরও বলেন, রোববার দুপুরে ব্যবসার কাজে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন সাইফুল। এ সময় বঙ্গজ লিমিটেডের সামনে কে বা কারা তাকে কুপিয়ে জখম করে। কি কারণে কুপিয়েছে এই মুহুর্তে বলা জানা সম্ভব হয়নি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সাইফুল ইসলামের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। আঘাতগুলো গভীর। প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

সিজারের পর সংক্রমণ, ফের অস্ত্রোপচার; ক্ষতিপূরণ না পেয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা সাইফুলকে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড

প্রকাশের সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪