০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ঘুমন্ত শিশুকে সাপের কামড়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অসুস্থ হয়ে তানভীর আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর আহমেদ মেহেরপুর জেলার গাংনী থানাধীন আনন্দবাস গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানভীর। ঘুমের মধ্যে সাপে কামড় দিলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি পরিবারের সদস্যরা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

তানভীরের বাবা রাশিদুল ইসলাম বলেন, ঘুমের মধ্যে সাপে কামড় দিয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঝিনাইদহের মহেশপুরে ঘরে ঘরে তৈরি হয় গহনা, স্বাবলম্বী হাজারো নারী-পুরুষ

মেহেরপুরে ঘুমন্ত শিশুকে সাপের কামড়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৩১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬