০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরু এ্যান্ড কোম্পানির মধ্যে বোমা সাদৃশ্য বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের মধ্যে লাল টেপ মড়ানো একটি বস্তুকে নিয়ে আতংক সৃষ্টি হয়েছে। বোমা সদৃশ্য বস্তু সন্দেহে এটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুটি কি জিনিস এটা এখনি বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোড়ের মধ্যে লাল টেপ মড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। বোমা হতে পারে এই সন্দেহে দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন কেরুজ নিরাপত্তা কর্মীরা।

এদিকে, খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের আশপাশে কাউকেই যেতে দেয়া হচ্ছে না। পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন।

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু।

এ বিষয়ে জানতে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক রাব্বিক হাসানের নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

কেরু এ্যান্ড কোম্পানির মধ্যে বোমা সাদৃশ্য বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশের সময় : ১২:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫