০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা

  • সজিব উদ্দিন
  • প্রকাশের সময় : ১০:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫২৫ Views

চুয়াডাঙ্গার কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অনুমোদন, আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মাখালডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১২ আগস্ট বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটির অনুমোদন দেয় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নবগঠিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাজু আহমেদ। জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আলীম। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরগনী ছামদানী। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ উদ্দিন পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত এডহক কমিটির প্রথম সভা ও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হানেফ মন্ডল, চুয়াডাঙ্গার অনলাইন নিউজ পোর্টাল ‘রেডিও চুয়াডাঙ্গা’র নিজস্ব প্রতিবেদক সজিব উদ্দিনসহ আরও অনেকে।

সভা শেষে নবনিযুক্ত সভাপতি মো. রাজু আহমেদ তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, অনুমোদিত এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে তা দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা

কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা

প্রকাশের সময় : ১০:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬