০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় খাল খননের সময় ভেকু মেশিন উল্টে চালক নিহত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় পুটিমারি গ্রামে মাটি খনন কাজের সময় ভেকু মেশিন উল্টে মেহেদি হাসান মিরাজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার (০৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বড় পুটিমারি গ্রামে জিকে ক্যানালের খননকাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান মিরাজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের চরপাড়ার জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শংকর রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,খনন কাজ করার সময় পিচলে ভেকু মেশিনটি উলটে চালক নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আল মামুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, একটি প্রকল্পের আওতাধীন জিকে ক্যানেলের খাল খনন কাজ চলছিল। এ সময় মাটি খননের ভেকু মেশিন উল্টে চালক মেহেদি হাসান মিরাজ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌছে মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় খাল খননের সময় ভেকু মেশিন উল্টে চালক নিহত

প্রকাশের সময় : ০৭:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫